মোল্লা ওয়াহিদুজ্জামান বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদ্য বিদায়ী সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেসরকারীকরণ কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জানুয়ারি তিনি নতুন পদে যোগদান করবেন। ১৯৮১ বিসিএস ব্যাচের এই কর্মকর্তা এর আগে খাদ্যসচিবেরও দায়িত্ব পালন করেন।