মোল্লা জালাল বিএফইউজে সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোল্লা জালাল
মোল্লা জালাল

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের—একাংশ (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন বিজয়ীর নাম ঘোষণা করেন।
মোল্লা জালাল ভোট পেয়েছেন ৯৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট। নির্বাচনে সভাপতি পদের আরেক প্রার্থী আবদুল জলিল ভুঁইয়া পেয়েছেন ৭৩৩ ভোট।
১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট হয়। সভাপতি ছাড়া অন্য পদগুলোয় নির্বাচিত প্রার্থীদের নাম আগেই ঘোষণা করা হয়েছে। সভাপতি পদের তিন প্রার্থী হাতে ভোট গণনার আবেদন করার পর গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করা হয়।
বিএফইউজের মহাসচিবের পদে নির্বাচিত হয়েছেন শাবান মাহমুদ। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, নুরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানী ও খায়রুজ্জামান কামাল।