মোল্লা সল্টকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদী দূষণের অভিযোগে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজকে ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এই জরিমানা করে ছয় মাসের মধ্যে বর্জ্য পরিশোধনাগার নির্মাণের আদেশ দেন।পরিবেশ অধিদপ্তর জানায়, ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মোল্লা সল্ট কারখানায় দৈনিক ৪০ মেট্রিক টন লবণ পরিশোধিত হয়। ১৯৯৮ সাল থেকে কারখানাটি তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বুড়িগঙ্গাকে দূষণ করে চলেছে।