মোল্লাহাটে শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোল্লাহাটে ১৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মতিন শেখ (২১) পালিয়ে গেছেন বলে জানা গেছে।ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, ‘গত মঙ্গলবার রাত আটটার দিকে মেয়েটি ঘরের বাইরে শৌচাগারে গেলে আগে থেকে ওত পেতে থাকা মতিন শেখ তাকে ধরে বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে সব খুলে বললে বিষয়টি পুলিশকে জানাই।’মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, মেয়েটি বাদী হয়ে মতিন শেখের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। গতকাল বুধবার দুপুরে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মতিন শেখ গ্রামের আবুল শেখের ছেলে।