মোল্লাহাটের গাংনি ইউপি নির্বাচন শুরুর দুই ঘণ্টা পর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আবারও স্থগিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন শুরুর দুই ঘণ্টা পর নির্বাচন কমিশনের আদেশে নির্বাচন স্থগিত করা হয়।পুলিশ জানায়, নির্বাচন স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের সাধারণ ভোটাররা উত্তেজিত হয়ে বাগেরহাট-মাওয়া সড়কের জয়ডিহি নামক এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও র্যাব-৬-এর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেনের পাঠানো ফ্যাক্স বার্তার আদেশে ৫ মে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সকালে ওই কর্মকর্তার স্বাক্ষরিত অপর এক ফ্যাক্স বার্তার আদেশে নির্বাচন স্থগিত করা হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, নির্বাচন কমিশনের আদেশে গতকাল ভোট গ্রহণ বন্ধ করা হয়।