মোশতাকের ছবি নামিয়ে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খন্দকার মোশতাক আহমেদের ছবি গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে। দেশের অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর ছবি সভাকক্ষে টানানো ছিল। মোশতাক আহমেদের ছবিটি অপসারণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (বহির্গমন) খাজা মিয়া। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মচারী তাঁকে এ কাজে সহায়তা করেন।এ বিষয়ে জানতে চাইলে খাজা মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘একজন খুনির ছবি কোনোভাবেই সভাকক্ষে টানানো থাকতে পারে না। আমি এই মন্ত্রণালয়ে নতুন যোগ দিয়েছি। কাল ছবিটি নজরে এসেছে। তাই আজ ছবিটি অপসারণ করলাম। আমি মনে করি, সরকারের কোনো মন্ত্রণালয়ে জাতির জনকের খুনির ছবি থাকতে পারে না। এটা মহা অন্যায়।’মন্ত্রী বা সচিবের নির্দেশে এ কাজ করেছেন কি না জানতে চাইলে খাজা মিয়া বলেন, ‘নামিয়ে প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে। আশা করি, আমার এ সিদ্ধান্তে সবারই মত থাকবে।’ খন্দকার মোশতাক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি হন। তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ১৫ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তাঁর মৃত্যু হয়।