মোশরেফা মিশু মুক্তি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে চার মাস কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তি পেয়েছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন মিশু। গতকাল দুপুরে পুলিশের পাহারা তুলে নেওয়া হয়। মোশরেফা মিশু গণতান্ত্রিক বিপ্লবী পার্টিরও সাধারণ সম্পাদক। গত ১৩ ডিসেম্বর মিশুকে আটকের পর কাফরুল ও খিলক্ষেত থানার মোট তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।