প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নামধারী দুই পক্ষের হামলায় নিহত মোশারফ হোসেনের বাবা গতকাল শনিবার টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সাময়িক বহিষ্কার হওয়া নয় শিক্ষার্থীসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে।
রাজনীতিমুক্ত ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিজেকে ছাত্রলীগের সভাপতি পরিচয় দেওয়া অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মোশারফ গত বুধবার প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে নিহত হন। মোশারফের বাবা শহীদুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’