মোশাররফকে হাসপাতালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, সকাল সাতটার দিকে খন্দকার মোশাররফ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা চিকিৎসকের পরামর্শে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে পাঠানো হয়।
বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় মোশাররফ হোসেন গত ১২ মার্চ গ্রেপ্তার হন। পরে তাঁকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। ৬ ফেব্রুয়ারি ঢাকার রমনা থানায় ওই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।
কাশিমপুর কারাগার পার্ট-১-এর জেল সুপার জামিল আহাম্মেদ চৌধুরী খন্দকার মোশাররফকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের কথা নিশ্চিত করেছেন।