মোশাররফের আগাম জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের আগাম জামিনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট ১০ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শুনানি শেষে আদালত এ আদেশ দেন।