মোশাররফের স্ত্রীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে অর্থ পাচারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আক্তারের সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আহসান আলী এ কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিলকিস আক্তার তাঁর স্বামীর সঙ্গে বিদেশে যৌথ হিসাবের সত্যতা স্বীকার করেছেন এবং টাকা পাচারে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে বিলকিস আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমাকে দুদক হাজির হতে নোটিশ দিয়েছে। আমি যা বলার দুদককে বলেছি।’ মোশাররফের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।