মোসলেউদ্দিন আহমেদের জন্য দোয়া প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব, রাষ্ট্রদূত ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মোসলেউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। দুই মাস ধরে রাজধানীর একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বর্ণাঢ্য জীবনের অধিকারী এই প্রবীণ নাগরিক।পারিবারিক সূত্র জানিয়েছে, এ বছরের জুলাই মাসের প্রথম দিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোমায় আছেন। তাঁর স্ত্রী শায়েস্তা আহমেদ, ছেলে জুনায়েদ আহমেদসহ পরিবারের সদস্যরা তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।