মোসলেহ উদ্দিন রক্ত পরিসঞ্চালন সোসাইটির সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রক্ত পরিসঞ্চালন সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক মোসলেহ উদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন মিলনায়তনে সোসাইটির তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচির অনুষ্ঠান ব্যবস্থাপক মাজহারুল হক। সকাল ১০টায় সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। আগামী তিন বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।