মোসাদ্দিক আহমেদ বিমানের নতুন ভারপ্রাপ্ত এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (ভান্ডার ও ক্রয়) এ এম মোসাদ্দিক আহমেদকে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিমান পরিচালনা পর্ষদের সভায় নতুন ভারপ্রাপ্ত এমডি নিয়োগের সিদ্ধান্ত হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।আরবিট্রেশন ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।গত সোমবার আরবিট্রেশন ট্রাইব্যুনাল ছয় বৈমানিকের চাকরির বয়স বৃদ্ধিসংক্রান্ত ২০১০ সালের বিমানের একটি প্রশাসনিক আদেশকে বেআইনি ঘোষণা করায় কর্তৃপক্ষ এই ছয় বৈমানিককে দায়িত্ব থেকে বাইরে রেখেছেন। তাঁদের মধ্যে শেখ নাসের সর্বশেষ বিমানের ভারপ্রাপ্ত এমডি ছিলেন।