মোসাম্মাত মরিয়ম বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের মরহুম শেখ আমজাদ হোসেনের স্ত্রী মোসাম্মাত মরিয়ম বেগম (৭৫) বার্ধক্যের কারণে গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামানের মা। গতকাল মঙ্গলবার বাদ জোহর ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ চত্বরে জানাজা শেষে মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।