মোস্ট প্রোমিজিং ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বেক্সিমকো ফার্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ‘এশিয়ার মোস্ট প্রমিজিং ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছে। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ব্র্যান্ড অ্যান্ড লিডারশিপ সম্মেলনে বেক্সিমকো ফার্মাকে এই পুরস্কার দেওয়া হয়। এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ নাজমুল হাসান ‘এশিয়ার মোস্ট ইনফ্লুয়েনশিয়াল লিডার অ্যাওয়ার্ড’ লাভ করেন। বিজ্ঞপ্তি।