মোস্তফা সভাপতি জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গোলাম মোস্তফা সভাপতি ও জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম। সম্মেলনে ২০৪ জন কাউন্সিলরের মধ্যে ২০৩ জন উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী মীর মোয়াজ্জেম হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে জহুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।