মোস্তাফা জব্বারকে মন্ত্রী করায় নেত্রকোনায় আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফা জব্বার
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বারকে মন্ত্রী করায় তাঁর নিজ জেলা নেত্রকোনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আশরাফ আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাবেক দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল হক, আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ খান প্রমুখ।

এদিকে তাঁর নিজ উপজেলা খালিয়াজুরী ও পাশের উপজেলা মদনে আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিকেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।