প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম মোস্তাফিজুর রহমান (৫৫) মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে স্থানীয় দুবলাগাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে শহরের হাসপাতাল রোডের পৌর গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি বগুড়া জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।