মোহনগঞ্জ রেলস্টেশনে দাপ্তরিক কাজ বিঘ্নিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়োজনীয় লোকবলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয়ের দাপ্তরিক কাজকর্ম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এখানে ১৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। স্টেশনমাস্টার মো. শাহজাহান মিয়া বলেন, ‘লোকবল কম থাকায় আমাদের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। মাঝেমধ্যে কোর্টারের (পিয়ন) কাজও করতে হয়। সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় যাত্রীসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।