মোহনগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মোহনগঞ্জ আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন ও ট্রেন অবরোধ করে রাখা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকাবাসী ও নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের নেতা-কর্মীরা সকাল নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা এ কর্মসূচি পালন করেন। এ সময় স্টেশনে একটি ট্রেন অবরোধ করে রাখা হয়। কর্মসূচিতে এলাকার লোকজন অংশ নেন।কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোহনগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুর নবী শেখ, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান, কবি রইছ মনোরম প্রমুখ।বক্তারা বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হোক। ২০০৯ সালে আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। কিন্তু ওই প্রতিশ্রুতি এত দিনেও রক্ষা করা হয়নি। আগামী ১৫ নভেম্বরের মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’