মোহনগঞ্জে উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ব্যাপক অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতির অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনগঞ্জে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে নম্বরের গরমিল ও অনিয়ম ধরা পড়ে। এতে অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিভাবকেরা এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। ইউএনও মো. হামিদুল হক প্রথম আলোকে বলেন, আগামী সাত দিনের মধ্যে সব পরীক্ষার্থীর সব বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপালি সরকার জানান, কোনো শিক্ষার্থীই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পরীক্ষার্থীদের সব বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নসহ ফলাফলসংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।