মোহনগঞ্জে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সমেঞ্চলন কক্ষে গতকাল সকালে আর্সেনিকোসিস রোগনির্ণয় ও ব্যবস্থাপনার ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আর্সেনিক কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সাংবাদিক, শিক্ষকসহ উপজেলা আর্সেনিক মিটিগেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ইউএনও জামিল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, স্কুলশিক্ষিকা তাহমিনা ছাত্তার প্রমুখ।