মোহনগঞ্জে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামে গত শুক্রবার রাতে ছেলের ধারালো কুড়ালের আঘাতে বাবা কাছু মিয়া (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক ছেলে ফারুক মিয়াসহ (২৫) অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে নিহত কাছু মিয়ার মেয়ে শিউলি আক্তার বাদী হয়ে গতকাল শনিবার সকালে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার হাছলা গ্রামে বাবা ও ছেলের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাত ১১টায় তাঁদের বসতঘরে কাছু মিয়ার সঙ্গে ছেলে ফারুকের পারিবারিক নানা বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে রাগান্বিত হয়ে বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই কাছু মিয়া মারা যান।মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পারিবারিক কলহের কারণেই ছেলে হাতে বাবা খুন হয়েছেন বলে মনে হচ্ছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ফারুক মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।