মোহনগঞ্জে প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মোহনগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল দুপুর সাড়ে ১২টায় মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশুপার্কের সামনের সড়কে মানববন্ধন করা হয়। পরে মোহনগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আলতাব হোসেন, আবুল কাশেম আজাদ, কবি রইছ মনোরম প্রমুখ।
গত শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে মহিলা আওয়ামী লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়। সেখানে নতুন কমিটি ঘোষণা করা হলে এক পক্ষ কমিটি মানি না, মানি না বলে স্লোগান দিয়ে চেয়ার ছোড়াছুড়ি করে। এর ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপরও চেয়ার নিয়ে হামলা করা হয়। এ সময় প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল আহত হন।