মোহনগঞ্জে ৪ বখাটের এক মাসের কারাদণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উক্ত্যক্ত করার দায়ে গত বৃহস্পতিবার রাতে চার বখাটে যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিল আহমেদ এ আদেশ দেন। বখাট যুবকেরা হলেন, উপজেলার শিবির গ্রামের আবুল কালাম আজাদ (১৮), বাহাম গ্রামের হাবিব মিয়া (১৮), রাজু মিয়া (১৯) ও জামাল মিয়া (২০)। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদ উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চারজন বখাটে যুবক মিলে এক স্কুলছাত্রীকে উক্ত্যক্ত করার সময় এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এ শাস্তি দেওয়া হয়েছে।