মোহনপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের ডাকে সাড়া দিয়ে রাস্তা পার হতে গিয়ে রাজশাহীর মোহনপুরে গতকাল সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চার বছরের একটি শিশু নিহত হয়েছে। তার নাম জাহিদ হাসান ওরফে সৈকত। সে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঘাসিগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম স্ত্রী ও সন্তান নিয়ে উপজেলার তেঁতুলতলা খাড়ইল এলাকায় শ্বশুরবাড়ির কাছে ভাড়া থাকতেন। গতকাল সকালে জাহিদ হাসান তার নানার সঙ্গে খাড়ইল মোড়ে দোকানে যায়। কিছুক্ষণ পর মা রাস্তার ওপার (পূর্ব পাশ) থেকে ছেলেকে বাড়িতে আসার জন্য ডাক দেন। রাস্তা পার হতে গেলে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।