মোহনপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। উপজেলার গোপইল গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরহাট পৌর এলাকার গোপইল এলাকায় আছর আলী ও দবির উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এক মাস আগে আদালত দবির উদ্দিনের পক্ষে রায় দেন। আছর আলী প্রভাবশালী হওয়ায় দবির উদ্দিন জমির দখল নিতে পারেননি। গতকাল সকালে দবির উদ্দিন ও তাঁর ছেলেরা জমি দখলের উদ্দেশ্যে সেখানে আম গাছ কাটতে যান। খবর পেয়ে আছর আলী ও তাঁর ছেলেরা সেখানে এসে তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহনপুর থানার ওসি আহসান হাবিব জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।