মোহনলাল পাহান খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃদ্ধ মোহনলাল পাহান খুনের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিহত বৃদ্ধের ছেলে শ্যামল পাহান মামলাটি করেন। তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি।
২০ বিঘার একটি পুকুর ও ১৬ বিঘা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন মোহনলাল পাহানকে গলা কেটে হত্যা করে থাকতে পারে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে বৃদ্ধ মোহনলালের গলাকাটা লাশ উদ্ধারের পর শিয়ালাগ্রামের পাহানপাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, মোহনলালের বাড়ির পাশে পুলিশের সদস্যরা চেয়ার পেতে বসে আছেন।