মোহনার গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র প্রতি মাসের নিয়মিত গানের আসর। এতে সংগীত পরিবেশন করেন চুনি ইসলাম ও নিলুফার জেসমিন।
অনুষ্ঠানে আধুনিক গানসহ জনপ্রিয় ১৪টি গান পরিবেশন করেন দুই শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অমিতাভ দাশ।
মোহনার পরিচালক প্রমতোষ সাহা বলেন, ‘বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে সংস্কৃতি চর্চার রেওয়াজ কমে গেছে। তাই মোহনা শিরোনামে আমরা প্রতি মাসের প্রথম সপ্তাহে এ রকম গানের আসরের আয়োজন করছি। ১৯৯৩ সাল থেকে এ চর্চার শুরু হয়েছিল।’