মোহনার মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণের শেষ জনবসতির নাম জয়মনি। মোংলা সদর থেকে জয়মনি গ্রামের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। শ্যালা ও পশুর নদের মোহনায় ছোট্ট গ্রামটির অবস্থান। এই গ্রামের মানুষের জীবনযাপন কিছুটা ব্যতিক্রম। মানুষগুলোর জীবিকা এখানকার নদী ও খালনির্ভর। নদী ও খালের মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষের জীবনচিত্র সম্প্রতি ক্যামেরাবন্দী করেছেন সাদ্দাম হোসেন

বর্ষা মৌসুমে নৌকা-ই গ্রামবাসীর প্রধান বাহন। ভরা বর্ষার আগেই নৌকা মেরামত করে নিচ্ছেন জেলেরা।

সুন্দরবনের শ্যালা নদী থেকে মাছ ধরে ফিরছে শিশুরা।

প্রিয় ছাগলটি সঙ্গে নিয়ে সদাই কিনতে বেরিয়েছে শিশুটি।

এখানকার নৌকাগুলোর ছই সুন্দরবনেরই গোলপাতা দিয়ে তৈরি। ছই মেরামতে করছেন এক জলপুত্র।

ঢেউ এসে আছড়ে পড়ছে কূলে। জলপুত্রদের সেদিকে ভ্রুক্ষেপ নেই।

মোংলা বন্দরে জাহাজ আসা-যাওয়া করে। উত্তাল ঢেউয়ে অনেক সময় ভেঙে যায় বাড়ি ও ভিটা।