মোহনার ১০০তম আসর অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার ১০০তম আসর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের সদস্যরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, মোহনার পরিচালক প্রমতোষ সাহা প্রমুখ। সংগীত পরিবেশন করেন জিয়াউল হক, খাজা সুজন, জাফরিন আলম, চুনি ইসলাম, সাবিনা ইয়াসমিন প্রমুখ।