মোহাইমেনের রিমান্ড আজ শেষ, তাঁর তথ্য মিলিয়ে দেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামের রিমান্ড আজ শুক্রবার শেষ হচ্ছে। এরই মধ্যে রিমান্ডে তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এখন এসব তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে আজ মোহাইমেনকে আদালতে হাজির করা হবে। মহিউদ্দিন হত্যা মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়ায় রেলওয়ে পুলিশ (জিআরপি) তাঁকে আর রিমান্ডে নেবে না।মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম জিআরপি থানার পরিদর্শক মো. সহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে মোহাইমেনুলের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে।