মোহামেডান জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শেখ কামাল নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৪ শুরু হয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম গতকাল শনিবার বেলুন উড়িয়ে ওই ফুটবল লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় গাজীপুর মোহামেডান স্পোটিং ক্লাব ১-০ গোলে গাজীপুর বিপ্লব সংঘকে পরাজিত করে। মোহামেডানের পক্ষে ২৯ মিনিটে গোলটি করেন রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ওয়াজ উদ্দিন মিয়া। বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান, পুলিশ সুপার হারুন অর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মো. তাবিদ আউয়াল প্রমুখ। ফুটবল লিগে দুটি গ্রুপে জেলার ১১টি দল অংশ নিচ্ছে।