মোহাম্মদ আলী ছয় দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬১ কেজি সোনার বার ও ৮ কোটি ৫৫ লাখ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীকে গতকাল শনিবার ছয় দিনের রিমান্ডে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সোনা চোরাচালানের একটি চক্রের প্রধান।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও সোনা গণনা ও জব্দ তালিকা তৈরি শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান পল্টন থানায় আটক মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।