মোহাম্মদ আলী সরকার নেদারল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী সরকারকে নেদারল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিসিএস (পররাষ্ট্র সার্ভিস) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলী ১৯৮৯ সালে পেশাদার কূটনীতিক হিসেবে যোগ দেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রিধারী মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্রের ঠাফটস্ বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।