মোহাম্মদ আলী সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এমএলএসএস মোহাম্মদ আলীকে (৪৫) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ আলী সরকারি ছাপাখানা ‘বিজি প্রেসের’ ১২ কর্মচারীর চাকরি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার মাধ্যমে স্থায়ী করার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ছয় লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোরবার বলা হয়, গ্রেপ্তারের তারিখ ১১ অক্টোবর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।