মোহাম্মদ ইউসুফ বাবুকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইউসুফ বাবু পেশায় একজন আইনজীবী। তাঁর বাড়ি ঢাকার নারিন্দার মনির হোসেন লেন এলাকায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সপ্তাহে তিন দিন তাঁর ডায়ালাইসিস করাতে হয়। এটি অনেক ব্যয়বহুল চিকিৎসা। এ ছাড়া তাঁর রক্তের প্রয়োজন। এই চিকিৎসার ব্যয়ভার ইউসুফ ও তাঁর পরিবার বহন করতে পারছে না। তাই সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে তিনি রক্ত, কিডনি ও আর্থিক সহযোগিতা চেয়েছেন। তাঁর রক্তের গ্রুপ: বি পজিটিভ। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ ইউসুফ বাবু, সঞ্চয়ী হিসাব নম্বর-৮৩৮২২, পূবালী ব্যাংক লি., বার লাইব্রেরি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।