মোহাম্মদ কিবরিয়ার দাফন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার প্রাতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০টায় মরদেহ বারডেম থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। এখানে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর শোকযাত্রা করে আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে।জানাজা পড়ানো হবে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।শিল্পী মোহাম্মদ কিবরিয়া ৭ জুন মৃত্যুবরণ করেন। মরদেহ বারডেমের হিমাগারে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী কনিষ্ঠপুত্র জুনের কিবরিয়ার ফেরার প্রতীক্ষায়।