মোহাম্মদ ফরাসউদ্দিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও সভাপতি ছিলেন তিনি। গত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।বিআইডিএসের সিনিয়র ফেলো ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ ফরাসউদ্দিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও ব্যবসায় ইনস্টিটিউটে অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালনা পরিষদ ও একাডেমিক কাউন্সিলের সদস্য। বিজ্ঞপ্তি।