মোহাম্মদ রহমাতুল্লাহর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্টার ফর পলিসি ডায়ালগের (পিপিডি) সিনিয়র ফেলো মোহাম্মদ রহমাতুল্লাহ (৭৪) গতকাল বুধবার সকাল নয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন৷ গতকাল আসরের নামাজের পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা হওয়ার কথা৷
মোহাম্মদ রহমাতুল্লাহ ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য এবং জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন-ইএসসিএপি ব্যাংককের পরিচালক৷ এশিয়ান হাইওয়ে ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সার্ক দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ এ ছাড়া রাজধানীর গুলশান এলাকা ও গুলশান পার্কের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন৷ বিজ্ঞপ্তি৷