মোহাম্মদ সিরাজুদ্দীনের স্মরণসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দীন স্মরণে এক সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর বনানীতে ২৫ নম্বর সড়কের ৪৪/এ নম্বর বাসায় আজ শনিবার এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সিরাজুদ্দীন গত শনিবার ইন্তেকাল করেন।
শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ সিরাজুদ্দীন। তৎকালীন জগন্নাথ কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেন তিনি। ১৯৬১ সালে তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সিএসপি ক্যাডারে যোগ দেন। ১৯৯২ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসরে যান। তিনি বিশ্ব কারুশিল্প পরিষদের আজীবন সদস্য, বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী কমিটির সদস্য এবং বঙ্গীয় শিল্পকলাবিষয়ক আন্তর্জাতিক কেন্দ্রের ট্রাস্টি ছিলেন। বিজ্ঞপ্তি