মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ পৃথক বাণী দিয়েছেন।দিবসটি পালনে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া ও মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা ইত্যাদি।মোহাম্মদ হানিফের একমাত্র ছেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।মোহাম্মদ হানিফ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে তিনি বঙ্গবন্ধুর একান্ত সচিব নিযুক্ত হন। ঐতিহাসিক ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখেন তিনি। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনেও তিনি বিশেষ ভূমিকা রাখেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।