মোহাম্মদ হানিফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন মোহাম্মদ হানিফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে। মরহুমের একমাত্র পুত্র ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন পিতার মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তিসংশোধনী: গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবরে মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী ২৭ নভেম্বর উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে তা হবে ২৮ নভেম্বর। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।