মোহাম্মদ হানিফের ষষ্ঠ মৃত্যুবাষির্কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ষষ্ঠ মৃত্যুবাষির্কী আজ মঙ্গলবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন এই নেতা আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সময় মানবঢাল তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করেন তিনি। এ সময় তাঁর মাথাসহ শরীরে বেশ কয়েকটি স্প্লিন্টার বিদ্ধ হয়।মোহাম্মদ হানিফের মৃত্যুতে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মরহুমের একমাত্র ছেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন বাবার মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।