প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গতকাল বুধবার মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন তিন রাস্তার মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানে ৮ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় স্থায়ী এবং অস্থায়ী প্রায় এক শ ঘরবাড়ি ও দোকানপাট অপসারণ করা হয়। এ ছাড়া সেখানে ছয়তলা একটি বাড়ির মালিককে তাঁর ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য এক মাস সময় দেওয়া হয়। ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব এই উচ্ছেদ কর্মসূচি সমন্বয় করেন। এ উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি