মোহাম্মদপুরে নিরাপত্তা কর্মীসহ দুজনকে গুলি করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তাকর্মীসহ দুজন আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে সাত-আটজন সন্ত্রাসী মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ২০২/বি/৬ বাসায় ঢোকার চেষ্টা করে। ওই বাসভবনের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে নিরাপত্তাকর্মী জসিম উদ্দিন (৪০) ও প্রাইভেট কারের চালক মামুন (২৭) গুলিবিদ্ধ হন। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহাম্মদপুর থানার সূত্র জানায়, চাঁদাবাজেরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।