মোহাম্মদপুরে শ্রমিক নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর মোহাম্মদপুর লেগুনা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ৪২ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ওরফে মিঠুকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের রিং রোডে এ ঘটনা ঘটে।কামরুজ্জামান মোহাম্মদপুরের ১৯ টিক্কাপাড়ায় থাকতেন। পারিবারিক সূত্র জানায়, মুঠোফোনে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কামরুজ্জামানের ব্যবসায়িক অংশীদার সোহরাব হোসেন বলেন, ‘গতকাল বিকেলে এক নারী একটি পুরান হিউম্যান হলার কেনার আগ্রহ প্রকাশ করেন। তিনি এ ব্যাপারে কথা বলতে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে সন্ধ্যা সাতটায় আসতে বলেন। কামরুজ্জামানের সঙ্গে তিনি সেখানে গিয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে কালো চশমা পরা এক সন্ত্রাসী কামরুজ্জামানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কালো চশমাধারীর সঙ্গে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল।স্থানীয় লোকজন কামরুজ্জামানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকি ৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।কামরুজ্জামানের স্ত্রী ফাহমিদা খান সাংবাদিকদের জানান, স্থানীয় হারুনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। হারুন কামরুজ্জামানকে গুলি করে হত্যা করার হুমকি দেন।পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ বলেন, অন্তঃকোন্দলের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।