মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে চা ছাত্র পরিষদের উদ্যোগে নবীণ কণ্ঠ নামের একটি সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রোববার সন্ধ্যা সাতটায় প্রধান অতিথি হিসেবে শমশেরনগর চা-বাগান নাচঘরে আনুষ্ঠানিকভাবে এ সংকলনের মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, চা-শ্রমিকনেতা নির্মল দাম পাইনকা, সংস্কৃতিকর্মী শামছুল ইসলাম ও মাসিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।