প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শ্রীকৃষ্ণ যুব সংঘের দুই যুগপূর্তি উপলক্ষে গত শনিবার শারদাঞ্জলী শিরোনামে একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে সংগঠনের পূজামণ্ডপ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান, শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ। সবশেষে শ্রীকৃষ্ণ যুব সংঘের উদ্যোগে ১০০ গরিব ও দুস্থ চা-শ্রমিকের মধ্যে শাড়ি, ধুতিসহ অন্য বস্ত্র বিতরণ করা হয়। কমলগঞ্জ প্রতিনিধি